Dhaka ১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়েতে ‘ইমরান বাবুরাজত্ব’: দুর্নীতির পাহাড় ও ঠিকাদারি সিন্ডিকেটের অভিযোগ গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে ভ্যানগাড়ি চালক নিহত এ. কে. শামসুদ্দীন: সড়কের প্রদীপের নিচে জমে থাকা দুর্নীতির পাহাড় সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের নির্বাহী প্রকৌশলী রীতেশ বড়ুয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির পাহাড় গড়ার অভিযোগ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৬টি অবৈধ ট্যাক্সি স্ট্যান্ড ও কোটি টাকার সম্পদ সুনামগঞ্জে ভুয়া প্রাক্কলন ও চেক জালিয়াতিতে প্রায় ৩৮ কোটি টাকা লোপাট: নেপথ্যে কারা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও প্রশাসনিক জটিলতা: মেট্রোরেল এমডির বিরুদ্ধে তদন্তের দাবি দুদকের জালে সাবেক কাস্টমস কর্মকর্তা ইদ্রিছ ও তাঁর স্ত্রী, রয়েছে কোটি টাকার অবৈধ সম্পদ আওয়ামী লীগ নেতাদের মদদে সিলেট সওজে দুর্নীতি: বনক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারেও হরিলুট ওবায়দুল কাদেরের ভ্যানগার্ড ইঞ্জিনিয়ার সবুজ খানের হাজার কোটি টাকার অবৈধ সাম্রাজ্য

শুধু শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সমাজের প্রতিটি স্তরে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়ানো গেলে তরুণ প্রজন্মকে এ অভিশাপ থেকে রক্ষা করা সম্ভব হবে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সহজ হবে। তবে শুধু আইন প্রয়োগ কিংবা শাস্তির মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’ গতকাল ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘আমরা মাদকবিরোধী অভিযান শুরু করেছি। আমাদের লক্ষ্য সবাইকে সঙ্গে নিয়ে এ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করা। শুধু আইন করে কিংবা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়।’ মন্ত্রী আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসচেতনতা সৃষ্টি। মানুষকে বারবার জানাতে হবে, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক প্রচারের মাধ্যমে সবাইকে সচেতন করতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়েতে ‘ইমরান বাবুরাজত্ব’: দুর্নীতির পাহাড় ও ঠিকাদারি সিন্ডিকেটের অভিযোগ