Dhaka ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আলোচিত সেই সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ মিলল তুরাগ নদীতে জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে

ধনবাড়ীতে ইটভাটার পুরোনো মালামাল আত্মসাৎ, ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:
ধনবাড়ী (টাঙ্গাইল):

টাঙ্গাইলের ধনবাড়ীতে একটি ইটভাটার পুরোনো মালপত্র ক্রয় ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী মো. শাহেদ আলীকে মারধর, টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং ন্যায়বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং ভুক্তভোগী ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
এর আগে এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. শাহেদ আলী (৪৫) বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে অভিযুক্তরা হলেন— ১. মো. হিমেল মিয়া (৪০), পিতা-মৃত ইউসুফ আলী মাস্টার, সাং-চারিশিমুল এবং ২. রাকিব মিয়া (৩৫), পিতা-কারী ছোরহান আলী, সাং-পানকাতা, উভয় থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইল। এ ছাড়াও অভিযোগে অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মো. শাহেদ আলীর সঙ্গে ১ নম্বর বিবাদী হিমেল মিয়ার দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ব্যবসায়িক ও পারিবারিক সুসম্পর্ক রয়েছে। এই বিশ্বাসের সুবাদে ৩০ বছর পূর্বে ১ নম্বর বিবাদীর কাছ থেকে ‘মেসার্স সাবিব ইট ভাটা’র ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকার পুরোনো মালামাল ক্রয় করার কথা নির্ধারিত হয়। পরবর্তীতে জমি মালিকপক্ষের সঙ্গে ১৫০ টাকার স্ট্যাম্পে চুক্তি করে ওই ভাটার পুরোনো মালামাল অপসারণের কাজ শুরু করেন বাদী।
এর কিছুদিন পর ভাটার কাগজপত্র চাইলে ১ নম্বর বিবাদী আরও ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা দাবি করেন। বাদী টাকা দিতে অস্বীকার করে ভাটা ভেঙে নেওয়ার কাজ শুরু করলে বিবাদীরা ক্ষিপ্ত হন। পরবর্তীতে খোঁজ নিয়ে বাদী জানতে পারেন যে, ১ নম্বর বিবাদী তার সঙ্গে প্রতারণা করে ওই মালামাল গোপনে অন্য এক পার্টির কাছে পুনরায় বিক্রি করে দিয়েছেন।
গত ১৭ জুলাই ২০২৬ তারিখ বেলা ১২:৩০ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন বানিয়াজান বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সাবিব ইট ভাটার সামনে পৌঁছালে ২ নম্বর বিবাদী রাকিব ও অজ্ঞাতনামা বিবাদীরা অতর্কিতভাবে বাদীর ওপর হামলা চালান। তারা বাদীকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করলে বিবাদীরা কাজ বন্ধ করে চলে যাওয়ার হুমকি দেন এবং প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করেন।
ঘটনার পর বাদী ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কোনো সমাধান না পেয়ে অবশেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে স্থানীয় প্রভাবশালী মহলের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

আলোচিত সেই সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ মিলল তুরাগ নদীতে