Dhaka ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দুই মাসের মধ্যে কাজে দৃশ্যমান অগ্রগতি না এলে প্রকল্প পরিচালকদের অপসারণ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কুয়েটে বড় সিদ্ধান্ত: ৫ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: রহস্যজনক মৃত্যু নিয়ে পরিবারের দাবি ভাইরাল বিতর্কের রেশ কাটতে না কাটতেই কুড়িগ্রামের রাজারহাট ইউএনওর ছুটি নিয়ে নতুন প্রশ্ন কুমিল্লার বুড়িচং থানা এলাকায় ডিবি পরিচয়ে ছিনতাইকালে তিনজন আটক বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বিশেষজ্ঞ বাড়িয়ে ৭০০ করছে রোসাটম ওবায়দুল কাদের বিশেষ স্নেহধন্য সওজের আবু হেনা তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী চট্টগ্রাম নগরীতে সাবেক আওয়ামী লীগ নেত্রীর রহস্যজনক বা আকস্মিক মৃত্যু, ক্যানসারে আক্রান্ত ছিলেন রাজশাহীর পবায় নিজ বাড়ির ছাদ থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ন্যায়বিচারকে মানুষের আস্থার জায়গায় নিতে চাই: আইনমন্ত্রী

১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিতে

 

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে টুঙ্গিপাড়া ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, বিভিন্ন সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। এর পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন।
শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথে পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। পাটগাতী বাসস্ট্যান্ড, চৌরঙ্গী, কলেজ রোডসহ উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানেও নিরাপত্তা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে জেলা শহর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল শুরু হয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড, কলেজ রোড ও চৌরঙ্গী এলাকা প্রদক্ষিণ করে সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছায়। পরে টহল দলটি জেলা শহরে ফিরে যায়।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই অবনতি না ঘটে, সে লক্ষ্যেই পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন এবং স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তারা প্রশাসনকে সহযোগিতা করছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

দুই মাসের মধ্যে কাজে দৃশ্যমান অগ্রগতি না এলে প্রকল্প পরিচালকদের অপসারণ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী