Dhaka ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ছোট নিশান’ র‍্যাবের খাঁচায়

থানা থেকে লুট হওয়া লোডেড পিস্তল কোমরে নিয়ে ঘুরে বেড়ানো লক্ষ্মীপুর অঞ্চলের আলোচিত ও চিহ্নিত সন্ত্রাসী মো. নিশান প্রকাশ ওরফে ‘ছোট নিশান’ (৩০) অবশেষে ধরা পড়েছেন।

দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকলেও শেষ রক্ষা হয়নি তার।

মঙ্গলবার বিকেলে তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

বুধবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন পোদ্দার বাজার এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি বিশেষ দল।

আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ছোট নিশান মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকালে তার হেফাজত থেকে উদ্ধার করা হয়:

  • ১টি পিস্তল (৫ আগস্ট সরকার পতনের পর থানা থেকে লুট হওয়া)

  • ১২ রাউন্ড গুলি

  • ১টি আধুনিক সুইচ গিয়ার ছুরি

  • ১টি মোটরসাইকেল

র‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, ছোট নিশান এলাকার একটি সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্য এবং একাধিক হত্যা মামলার পলাতক আসামি।

তাছাড়া তার বিরুদ্ধে ইতিপূর্বে একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় রয়েছে।

গণঅভ্যুত্থানের সময় থানা থেকে অস্ত্র লুট করে সে এলাকায় ভয়ীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তবে ঘটনার বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু