
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে ভোট গ্রহণ ও নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক বার্তার মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়।
বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার মাত্র ১৫ মিনিটের মাথায় চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানায়।
এর ঠিক ১৫ মিনিট পর ঢাকার ব্রিটিশ হাইকমিশনও অনুরূপ এক বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানায়।
-
তাদের বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ককে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়। ‘
-
অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ার নতুন যুগে যৌথ প্রচেষ্টার মাধ্যমে উভয় দেশ ও জনগণের কল্যাণে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে চীন।
-
অভিনন্দন বার্তায় তারা জানায়, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে গড়ে ওঠা দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারত্বকে সামনে আরও জোরদার করতে তারা নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।
অনলাইন ডেস্ক 

























