
বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন ২০২৬ সালের জার্মানির বর্ষসেরা ফুটবলারের সম্মাননা অর্জন করেছেন। এই গৌরব অর্জনের মাধ্যমে তিনি প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে জার্মানির বর্ষসেরা খেলোয়াড় হওয়ার ইতিহাস গড়লেন।
‘কিকার’ ম্যাগাজিনের আয়োজনে জার্মান স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৬৯৫ জন সদস্যের ভোটে বিজয়ী নির্বাচিত হন কেইন। তিনি পান ২৭২ ভোট। তাঁর সতীর্থ মাইকেল ওলিস ২০৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন।
-
: গত মৌসুমে কেইন সব প্রতিযোগিতা মিলিয়ে একাই ৬১টি গোল করেন। তাঁর এই দুর্দান্ত নৈপুণ্যে বায়ার্ন মিউনিখ ঘরোয়া লিগ ও কাপের ‘ডাবল’ শিরোপা জয় নিশ্চিত করে এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নেয়।
-
বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি।
-
বায়ার্ন নারী দলের অধিনায়ক জুলিয়া গ্রোয়েন।
: ইউরোপের শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলদাতা হিসেবে চলতি সপ্তাহেই ২০২৬ ‘গোল্ডেন শু’ পুরস্কার গ্রহণ করেছেন কেইন।
-
: বরুশিয়া ডর্টমুন্ডকে ২–১ গোলে হারিয়ে জার্মান সুপার কাপ জয় করার মধ্য দিয়ে নতুন মরসুমের সূচনা করেছে বায়ার্ন মিউনিখ।
-
: ইংল্যান্ড অধিনায়ক কেইন ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের রেসে অন্যতম ফেভারিট। যদি তিনি এটি জিতেন, তবে হামবুর্গে খেলার সময়ের কেভিন কিগানের পর দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে জার্মান ক্লাব থেকে ব্যালন ডি’অর জয়ের কীর্তি স্থাপন করবেন।
অনলাইন ডেস্ক 

























