Dhaka ০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

তরুণরাই স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাহসের প্রতীক: স্বাস্থ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১৬ বার

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ‘৩৬ জুলাই’ তরুণদের অপ্রতিরোধ্য লড়াই আন্দোলনকে শক্তি ও অদম্য সাহস জুগিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক দোয়া ও স্মৃতিচারণ সভায় তিনি এসব কথা বলেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. গোলাম রাজ্জাকের ছেলে এবং ৩৬ জুলাই অভ্যুত্থানে শহীদ নাসিব হাসান রিয়ানের আত্মার মাগফেরাত কামনায় এই সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “স্বাধীনতার ৫৩ বছরের ইতিহাসে আমরা যে সাহসিকতা প্রদর্শন করতে পারিনি, ৩৬ জুলাইয়ের তরুণরা ঠিক সেই অকুতোভয় সাহস দেখিয়েছে। স্বৈরাচারবিরোধী এই ঐতিহাসিক লড়াইয়ে তারুণ্যের শক্তি বীরত্বের সাথে সুসংগঠিত থেকে প্রতিরোধ গড়ে তুলেছে। বাংলাদেশের প্রতিটা গণসংগ্রাম ও অর্জনে তরুণদের আত্মত্যাগ অপরিসীম, তাদের এই অনন্য অবদানেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে।”

নিহত তরুণ নাসিব হাসান রিয়ানের আত্মত্যাগের কথা স্মরণে এনে আবেগপ্লুত কণ্ঠে মন্ত্রী বলেন, “এত অল্প বয়সে এমন একটি উদীয়মান প্রাণের শাহাদাত কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। সন্তানহারা পিতামাতাকে সান্ত্বনা দেওয়ার মতো উপযুক্ত ভাষা কারও জানা নেই। যে পিতা-মাতা নিজের কাঁধে সন্তানের লাশ বহন করেছেন, তাদের এই গভীর কষ্ট ও বেদনা কেবল তারাই অনুভব করতে পারেন।” তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে তাদের পাশে থেকে সমবেদনা জ্ঞাপন ছাড়া এই অপূরণীয় ক্ষতির ক্ষতিপূরণ সম্ভব নয়।

অনুষ্ঠানে শহীদ রিয়ানের পিতা মো. গোলাম রাজ্জাককে ব্যক্তিগতভাবে সমবেদনা জানান স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত এই দোয়া সভায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন—

  • প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকার

  • প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার

  • স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী

  • গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. ওবায়দুর রহমান

  • বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু