Dhaka ০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

গোপালগঞ্জের সন্ত্রাসী অন্তর বাহিনির হামলায় যুবক গুরুতর আহত

সন্ত্রাসী অন্তর বাহীনির হামলায় শিবলী (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। সে গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার বাসিন্দা।

আহত শিবলীকে পুলিশ গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসার জন্য নিয়ে গেছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে অন্তর ও তার লোকজন গোপালগঞ্জ জেলা শহরের পুলিশ লাইন মোড়ে গতকাল সকাল দশটা থেকে সোয়া দশটার মধ্যে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে শিবলীকে।

 

স্থানীয়রা আহত শিবলীকে উদ্ধার করে প্রথমে শহরের মোহাম্মদপাড়া এলাকার নার্গিস ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে পুলিশ শিবলীকে নিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে বলে জানা গেছে।

ঘটনার সময় শিবলী মটর সাইকেল চালিয়ে উলপুর হয়ে গ্রামের বাড়ী বলাকৈড় যাচ্ছিলো। পথিমধ্যে পল্লী বিদ্যুৎ মোড়ে পৌঁছালে পূর্ব প্রস্তুতি নিয়ে অন্তর ও তার সাঙ্গপাঙ্গরা হামলা চালায়।

হামলার সময় দেশীয় ধারালো অস্ত্রের কোপে মাথার একাধিক স্থানে ও লাঠির বাড়ীতে শরীরের বিভিন্ন স্থানে শিবলী গুরুতর আহত হন।
হামলা চালানোর পর অন্তর ও তার বাহিনির সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু