Dhaka ১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ইউরোপের অস্ত্র বাজারে বড় খেলোয়াড় হয়ে উঠছে ভারত জেমস ওয়েবের চোখে নতুন নক্ষত্রের জন্মরহস্য: ১ লাখ ৬১ হাজার আলোকবর্ষ দূরের ‘অশান্ত কড়াই’! এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেল ৪০,০৮৪ জন রাণীনগরে ২৫ দিনেও উদ্ধার হয়নি ছিনতাইয়ের ৩২ লাখ টাকা ঢাকার ট্রাফিকে নতুন দিগন্ত: ১ নভেম্বর থেকে ৬ রুটে নামছে ‘এক কোম্পানির’ বাস দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম: ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা রাশিয়াকে নিয়ে হুংকার কম, সংযত থাকুন: ন্যাটো মিত্রদের পেন্টাগনের কড়া বার্তা মাসব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবের ঘোষণা সংস্কৃতি প্রতিমন্ত্রীর: মঞ্চে থাকবে নজরুল-রবীন্দ্রনাথ থেকে ব্যান্ড সংগীত শিরোনাম: ইতিহাস গড়লেন পোপ লিও চতুর্দশ, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রথম কোনো পোপের ভোটাধিকার প্রয়োগ রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ড: ডিএনএ টেস্টে শনাক্ত হওয়া শেষ ৭ প্রবাসীর মরদেহও দেশে

এক মাসেই সভাপতি বদল, আফতাব উদ্দিন কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

 

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে এক মাসের মাথায় পরিবর্তন আনা হয়েছে।

সভাপতি মনিরুজ্জামান মনিরের মনোনয়ন বাতিল করে তাঁর স্থলে মোস্তাফিজুর রহমানকে সভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

এ পরিবর্তনের পর প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সদ্য সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির।

শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বাজিতপুর উপজেলার ভাগলপুরের রশি মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনিরুজ্জামান মনির দাবি করেন, আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও আর্থিক দুর্নীতি চলে আসছে।

কতিপয় ব্যক্তির অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও সুনাম হুমকির মুখে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মনিরুজ্জামান মনিরের অভিযোগ, ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত উন্নয়ন ও নির্মাণকাজ বাবদ প্রায় ২০ কোটি টাকা ব্যয় দেখানো হলেও বাস্তবে সে অনুযায়ী দৃশ্যমান উন্নয়ন হয়নি।

এছাড়া পরীক্ষা ও সার্টিফিকেট ফি, শিক্ষক কল্যাণ ট্রাস্ট ও প্রণোদনা তহবিল, বিলম্বিত ভর্তি, কোচিং, বিভিন্ন পণ্য বিক্রি এবং প্রতিষ্ঠানের সম্পত্তির ভাড়াসহ বিভিন্ন খাতে অর্থ আত্মসাতের অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মন্ত্র মিয়া, সাবেক অধ্যক্ষ সেলিনা আক্তার, সাবেক সহকারী প্রধান শিক্ষক মশিউর রহমান, বর্তমান সহকারী প্রধান শিক্ষক মো. মাসুম মিয়া, সিনিয়র সহকারী শিক্ষক চন্দা রানী দেবনাথ ও অফিস সহকারী আশিষ দেবনাথের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন।

তিনি আরও অভিযোগ করেন, ২০২৪ ও ২০২৫ সালের প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়নি। রশি মার্কেটে নির্মাণাধীন ছাত্রাবাসের জমি ক্রয় ও নির্মাণকাজসহ প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক কর্মকাণ্ড তদন্তের দাবি জানান তিনি।

মনিরুজ্জামান মনির বলেন, সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের প্রতিষ্ঠান অংশের বেতন দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ক্রয় কমিটি, অর্থ কমিটি ও শৃঙ্খলা উপকমিটিসহ বিভিন্ন কমিটি গঠন করা হয়েছিল।

এদিকে গত ২৩ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক আদেশে মনিরুজ্জামান মনিরের মনোনয়ন বাতিল করে সভাপতি পদটি শূন্য ঘোষণা করা হয়। একই আদেশে এডহক কমিটির অবশিষ্ট মেয়াদের জন্য মোস্তাফিজুর রহমানকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে মনিরুজ্জামান মনিরের মনোনয়ন বাতিলের কারণ আদেশে উল্লেখ করা হয়নি।

এর আগে গত ২৩ জুলাই মনিরুজ্জামান মনির আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হন। এক মাসের মাথায় সভাপতি পদে পরিবর্তন এবং পরদিন নয়, পরিবর্তনের পরই সাবেক সভাপতির পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে।

এদিকে এসএসসি সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফলে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কিশোরগঞ্জ জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বলে জানা গেছে। এর মধ্যেই কমিটি পরিবর্তন ও আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে প্রতিষ্ঠানটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান মনির অভিযোগগুলোর বিষয়ে দ্রুত উচ্চক্ষমতাসম্পন্ন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, প্রতিষ্ঠানের সব আয়-ব্যয়ের হিসাব প্রকাশ এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে সংবাদ সম্মেলনে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ইউরোপের অস্ত্র বাজারে বড় খেলোয়াড় হয়ে উঠছে ভারত