
দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে নতুন মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাসের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (গতকাল) সকাল ১০টা থেকেই এই দাম কার্যকর হয়েছে এবং আজও একই মূল্যে সোনা ও রুপা বিক্রি হচ্ছে।
সোনার নতুন দাম (ভ্যাটসহ প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম):
২২ ক্যারেট: ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা (১,১০৮ টাকা কমানো হয়েছে)
২১ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী—
২২ ক্যারেট: প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ৩ হাজার ৫০০ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ৩ হাজার ৩৩ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২ হাজার ২৭৪ টাকা
অনলাইন ডেস্ক 
























