
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত এক দিনে (২৪ ঘণ্টা) মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বর নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৯৬ জন রোগী।
শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (৩৯১ জন)। এছাড়া অন্য বিভাগগুলোর চিত্র নিচে দেওয়া হলো:
-
খুলনা বিভাগ: ২৬৩ জন
-
বরিশাল বিভাগ: ১৩৪ জন
-
চট্টগ্রাম বিভাগ: ১০৩ জন
-
ময়মনসিংহ বিভাগ: ৪৫ জন
-
রাজশাহী বিভাগ: ৩৬ জন
-
রংপুর বিভাগ: ২১ জন
-
সিলেট বিভাগ: ৩ জন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত মোট ৩৩ হাজার ৫৮৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৯০ জন।
অনলাইন ডেস্ক 

























