Dhaka ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়: ২১ বছরের বর্ণিল ক্যারিয়ারের সমাপ্তি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০২:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে বিদায় জানিয়ে ২১ বছরের দীর্ঘ ও বর্ণিল পেশাদার ক্যারিয়ারের ইতি টানলেন মহাতারকা লিওনেল মেসি। হাঙ্গেরির বিপক্ষে ২০০৫ সালের ১৭ আগস্ট প্রীতি ম্যাচ দিয়ে আকাশী-সাদা জার্সিতে যাত্রা শুরু করেছিলেন এই ফুটবল জাদুকর। দুই দশকেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে ২০৭টি ম্যাচ খেলে ইতিহাসকে সমৃদ্ধ করেছেন তিনি।

বিদায়বেলায় মেসির স্মরণীয় পরিসংখ্যান ও রেকর্ডসমূহ:

  • ম্যাচ ও গোল: আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২০৭ ম্যাচে প্রতিনিধিত্ব করে দলের পক্ষে রেকর্ড ১২৫টি গোল করেছেন। পাশাপাশি ১১টি হ্যাটট্রিক এবং ৬৮টি অ্যাসিস্টের মাধ্যমে মোট ১৯৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন।

  • বিশ্বকাপের সাফল্য ও রেকর্ড:

    • কাতার বিশ্বকাপে (২০২২) ৩৬ বছরের খরা কাটিয়ে দলকে শিরোপা এনে দেন। ২০১৪ ও ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে যান।

    • ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে যৌথভাবে সর্বোচ্চ ৬টি বিশ্বকাপে অংশগ্রহণের রেকর্ড গড়েছেন।

    • বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৩৪টি ম্যাচ খেলার পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ ২১টি গোল করেছেন। ১৬টি ম্যাচে ম্যাচসেরা হওয়ার রেকর্ডটি তাঁরই দখলে।

    • ৩৯ বছর ২৫ দিন বয়সে সর্বকনিষ্ঠ বা প্রবীণ খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ ফাইনাল খেলার নতুন ইতিহাস লিখেছেন।

    • বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের দুটি আসরে (২০১৪ ও ২০২২) ‘গোল্ডেন বল’ জয়ের অনন্য কীর্তি গড়েছেন।

  • অন্যান্য আন্তর্জাতিক ট্রফি:

    • ২০০৮ সালের বেইজিং অলিম্পিক স্বর্ণ।

    • ২০২১ ও ২০২৪ সালের টানা দুই কোপা আমেরিকা ট্রফি। (কোপায় মোট ৩৯ ম্যাচে ১৪ গোল)।

    • ২০২২ সালের ফিনালিসিমা ট্রফি।

মেসির বিদায়ে বিশ্ব ফুটবলে এক অনন্য যুগের সমাপ্তি ঘটলো। তাঁর অধিনায়কত্ব ও অবিস্মরণীয় পারফরম্যান্স আর্জেন্টিনা ফুটবলের পাতায় চির ভাস্বর হয়ে থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু