Dhaka ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব

গোপালগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানভিক্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক উদ্ধোধন

গোপালগন্জে সোমবার (৩১ আগষ্ট) শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন প্রতিযোগিতা দেশব্যাপী একযোগে উদ্বোধন।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে উদযাপিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা।

এ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জেলা প্রশাসন, গোপালগঞ্জের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফ -উজ-জামান, জেলা প্রশাসক গোপালগঞ্জ মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়।

‘নজরুলবর্ষ ‘উপলক্ষে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল , মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয় (মাধ্যমিক পর্যায়ে ), মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় সমূহের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার বিষয়গুলো হল সংগীত (নজরুল সংগীত), আবৃত্তি (নজরুলের নির্বাচিত কবিতা), চিত্রাংকন ,অভিনয় (একক), নৃত্য (একক ), হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা ও রচনা লিখন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয় পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে কবির কালজয়ী গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর