Dhaka ১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফ্যাসিস্ট দোসর আসিব আহসান বহাল তবিয়তে আমানত আত্মসাৎ ও জালিয়াতি প্রমাণিত: ২৪ লাখ টাকা তসরুপে অভিযুক্ত ব্যাংক ব্যবস্থাপকের লঘুদণ্ড! আর্টিকেল স্ট্রাকচারকে ঘিরে শত শত বিঘা জমি দখলের অভিযোগ মালুম সিটির বালু ভরাটের অভিযোগে দিশেহারা কৃষক, পৈতৃক জমি হারানোর শঙ্কা দেশ ছাড়েননি, ‘ব্রাজিলের স্বার্থেই’ যুক্তরাষ্ট্রে গেছেন ফ্লাভিও বলসোনারো ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বিএনপির মির্জা ফয়সল আমীন ইসরাইল নির্বাচন: ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠনে কঠিন সমীকরণ আলোচিত সেই সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ মিলল তুরাগ নদীতে জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান

উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২১ বার

ঢাকা: দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু গতানুগতিক চাকরিপ্রত্যাশী তৈরির কারখানা না বানিয়ে, দক্ষ, উদ্ভাবনী এবং প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরির আঁতুড়ঘর হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে বঙ্গভবনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের নেতৃত্বে আসা একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির কথা মাথায় রেখে উচ্চশিক্ষার সিলেবাস সাজানোর তাগিদ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, শিক্ষার্থীদের কেবল তাত্ত্বিক জ্ঞান দিলেই চলবে না; তাদের মধ্যে উদ্ভাবনী চিন্তা, গবেষণা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে তাদের সার্বিক শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। তারা জানান, বর্তমান যুগের সঙ্গে তাল মেলাতে বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিষয়ে পাঠদান ও বিশেষ প্রশিক্ষণ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মৃতিবিজড়িত এই বিশ্ববিদ্যালয়টি মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ফ্যাসিস্ট দোসর আসিব আহসান বহাল তবিয়তে