Dhaka ০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

ফিটনেস শর্তে আফগান সিরিজে বুমরাহ, নেই হার্দিক: নেতৃত্বে শ্রেয়াস আইয়ার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৯:৫৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার

দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরছেন তারকা পেসার জাসপ্রীত বুমরাহ। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে তাকে রাখা হয়েছে। তবে মাঠে নামতে হলে ৩২ বছর বয়সী এই পেসারকে পাস করতে হবে ফিটনেস পরীক্ষা।

গত মার্চে শেষ টি-টোয়েন্টি খেলার পর চোটের কারণে সংক্ষিপ্ত সংস্করণে ছিটকে যান বুমরাহ। পরবর্তীতে জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেললেও বাঁ হাঁটুতে চোট পেয়ে ফের মাঠের বাইরে চলে যান তিনি।

বুমরাহের মতো ফিটনেস পরীক্ষার শর্তে দলে জায়গা পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এবং হর্ষিত রানাও। অন্যদিকে, চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় স্কোয়াডে জায়গা পাননি তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

ভারতের এই দ্বিপক্ষীয় সিরিজে অধিনায়কের দায়িত্বে থাকছেন শ্রেয়াস আইয়ার। উল্লেখ্য, আগামী ১৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই সিরিজের ম্যাচগুলো দিল্লিতে অনুষ্ঠিত হলেও ভারত কেবল ভেন্যু ব্যবহার করছে—সিরিজটির মূল আয়োজক আফগানিস্তান। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ও ১৭ সেপ্টেম্বর।

ভারতের ১৫ সদস্যের স্কোয়াড: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, তিলক ভার্মা, শিবম দুবে, নিতিশ কুমার রেড্ডি*, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর*, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জাসপ্রীত বুমরাহ*, আর্শদীপ সিং ও হর্ষিত রানা*।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু