
খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মধ্যবাড্ডাস্থ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
শনিবার খেলাফত মজলিসের প্রেরিত এক শোক বার্তায় তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা পীর সৈয়দ মুহাম্মদ ইসহাকের এই তৃতীয় সন্তানকে বরিশালের চরমোনাইয়ে নিয়ে দাফন করা হবে বলে পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে।
অনলাইন ডেস্ক 

























