Dhaka ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব

ম্যানচেস্টার সিটি ছেড়ে সৌদির আল-কাদসিয়াহতে ১৯ বছরের সাঙ্গারে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০২:৩৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার

ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে ক্যারিয়ারের শুরুতেই সৌদি প্রো লিগে যোগ দিলেন ফরাসি তরুণ ফরোয়ার্ড মাহামাদু সাঙ্গারে। মাত্র ১৯ বছর বয়সেই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-কাদসিয়াহ এফসিতে নাম লিখিয়েছেন ফ্রান্সের অনূর্ধ্ব-১৯ দলের এই প্রতিশ্রুতিশীল খেলোয়াড়।

সৌদি ক্লাবটির সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন করেছেন সাঙ্গারে। তবে দুই ক্লাবের সমঝোতার ভিত্তিতে ট্রান্সফার ফি সংক্রান্ত আর্থিক তথ্য গোপনেই রাখা হয়েছে।

মাহামাদু সাঙ্গারের ফুটবল ক্যারিয়ারের হাতেখড়ি ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইর (পিএসজি) একাডেমি থেকে। সেখানে দুই বছর কাটানোর পর পাড়ি জমান ম্যানচেস্টার সিটিতে। সিটির বয়সভিত্তিক ও রিজার্ভ দলের পাশাপাশি উয়েফা ইয়ুথ লিগেও মাঠে নেমেছেন তিনি। তবে ম্যানচেস্টারে মাত্র এক মৌসুম পার করেই ক্যারিয়ারের গতিপথ বদলে ফেললেন মধ্যপ্রাচ্যের ফুটবলে।

সাধারণত ইউরোপের তারকা ফুটবলাররা ক্যারিয়ারের সায়াহ্নে এসে সৌদি প্রো লিগে যোগ দেন—যে ধারা শুরু হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসরে যাওয়ার মাধ্যমে। তবে সেই চেনা পথ ভেঙে ক্যারিয়ারের একেবারেই শুরুর দিকে সাঙ্গারের সৌদি লিগে পাড়ি জমানো ফুটবল বিশ্বে বেশ চ্যাঞ্চল্য সৃষ্টি করেছে।

চলতি ট্রান্সফার উইন্ডোতে ইউরোপের উদীয়মান প্রতিভাদের দলে ভেড়ানোর যে পরিকল্পনা আল-কাদসিয়াহ নিয়েছে, সাঙ্গারের আগমন তারই অংশ। এর আগে প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করা ডাচ মিডফিল্ডার তিজানি রেইন্ডার্সকেও ম্যানচেস্টার সিটি থেকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল ক্লাবটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

<