Dhaka ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ সখীপুরে কৃষিজমির মাটি খুঁড়ে মিলল ১৯৭১ সালের পূর্ব পাকিস্তান পুলিশের অস্ত্রভাণ্ডার! জুলাই অভ্যুত্থান পেরোলেও বদলায়নি চিত্র: বিতর্কিত ও সুবিধাভোগী কর্মকর্তারাই এখন সচিব! বরগুনার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির পাহাড়সম অভিযোগ ৫. অবৈধ সম্পদ অর্জন: সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন দম্পতির ব্যাংক হিসাব জব্দ দুদকের আবেদন: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ বহাল: হাইকোর্টে খারিজ রিট চুয়াডাঙ্গায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান: দুটি ভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ: হবিগঞ্জে ডেপুটি স্পিকার

আজমেরী হক বাঁধনের ওপর হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: তথ্য উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার

চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হামলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তথ্য উপদেষ্টা বলেন, “আজমেরী হক বাঁধনের ওপর হামলার ভিডিও আমরা দেখেছি। এমনকি যারা হামলাটি চালিয়েছে, তারা নিজেরাই ধারণ করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে।” তিনি স্পষ্ট করে জানান, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে ডা. জাহেদ উর রহমান মন্তব্য করেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা যায় না, এটি একটি মাফিয়া গ্যাংয়ের মতো আচরণ করে। বাঁধনের ওপর সাম্প্রতিক এই হামলা আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত কি না—সে প্রশ্নটিকে আবারও নতুন করে সামনে এনেছে বলে তিনি উল্লেখ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির