Dhaka ১২:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ময়মনসিংহ বোর্ডে এইচএসসি: পাসের হার ৫১.৪৪%, এগিয়ে ছাত্রীরা মার্কিন চাপে কোণঠাসা ইরান আলোচনায় বসতে উদগ্রীব: দাবি ট্রাম্পের, মধ্যস্থতায় কাতার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৫১.১২%, বরাবরের মতো এবারও এগিয়ে মেয়েরা হাকিমি ঝড়ে উড়ে গেল লে আর্ভে: পিএসজির দাপুটে জয়, পয়েন্ট টেবিলের শীর্ষে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ: গড় পাসের হার ৫২.১২% সাজেকে টানা অবরোধ একদিনের জন্য শিথিল, কঠিন চীবর দান উৎসবের পর ফের চলবে কর্মসূচি সৌদি আকাশসীমায় হুতিদের হামলা প্রতিহত: রিয়াদ-মদিনাসহ বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরি: বাইন্যান্স থেকে ৬.৩ বিলিয়ন ডলার লোপাট, ৩ বিলিয়ন জব্দ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরি হত্যা মামলা দায়ের, বাবার এজহারে যা আছে

মানবকণ্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক এস এম সুরুজ আলী

জাতীয় দৈনিক মানবকণ্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস এম সুরুজ আলী। গত ৯ সেপ্টেম্বর পত্রিকাটির সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

নিয়োগ পাওয়ার পর সাংবাদিক এস এম সুরুজ আলী দায়িত্ব পালনে প্রশাসন, সহকর্মী সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

সাংবাদিক এস এম সুরুজ আলী দীর্ঘদিন ধরে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক হবিগঞ্জের মুখ-এর বার্তা সম্পাদক এবং সিলেটের জনপ্রিয় অনলাইন টিভি সিলটিভির বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়াও বিভিন্ন সময়ে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমে হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক। এর আগে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে হবিগঞ্জ প্রেসক্লাব আয়োজিত ‘সেরা প্রতিবেদক’ প্রতিযোগিতায় তিনি সেরা প্রতিবেদক (সেরা সাংবাদিক) নির্বাচিত হন।

সাংবাদিক এস এম সুরুজ আলী হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের বাসিন্দা মরহুম আজাদ আলী ও মরহুমা জমিলা বেগমের ছেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ময়মনসিংহ বোর্ডে এইচএসসি: পাসের হার ৫১.৪৪%, এগিয়ে ছাত্রীরা