Dhaka ০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং: গাজীপুর থেকে মূল হোতা আল আমিন গ্রেফতার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৫ বার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও নগ্ন ভিডিও চিত্র ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে মামলার প্রধান আসামি মো. আল আমিনকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর সদর থানার ভাওরাইদ মোড় এলাকায় র‌্যাব-১৩ ও র‌্যাব-১-এর এক যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আটক আল আমিন রাণীশংকৈল উপজেলার হাটগাঁও গ্রামের মো. হানিফের ছেলে। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

ব্ল্যাকমেইল ও গণধর্ষণের নেপথ্যে

মামলা ও র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার বাবার বাড়িতে অবস্থানকালে বাথরুমে গোসল করতে যান। এ সময় আসামি জনি ভেন্টিলেটর ভেঙে বাথরুমে প্রবেশের চেষ্টা করলে ওই নারী বের হয়ে আসার চেষ্টা করেন। তখন বাইরে ওঁৎ পেতে থাকা আল আমিন তার গলা চেপে ধরে পুনরায় বাথরুমে ঠেলে পাঠায়। এরপর আসামি জনি ও আল আমিন পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে এবং পুরো ঘটনার ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে।

পরবর্তীতে আসামিরা সেই স্পর্শকাতর ভিডিও দেখিয়ে ওই নারীকে শারীরিক সম্পর্কের জন্য চাপ সৃষ্টি ও ব্ল্যাকমেইল করতে থাকে। গত ২ আগস্ট অপর আসামি মাহবুব আলম ধারণকৃত ভিডিও দেখিয়ে ওই নারীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

আইনি পদক্ষেপ ও গ্রেফতার

এ ঘটনায় গত ২০ আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে রাণীশংকৈল থানায় গণধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে গাজীপুর থেকে প্রধান আসামি আল আমিনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু