
দেশের বাজারে টানা ২৪ ঘণ্টার ব্যবধানে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। এক দিন আগে মূল্য কমানোর পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) পুনরায় দর বৃদ্ধির ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১,০৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর করা শুরু হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।
হিসাব অনুযায়ী অন্যান্য মানের স্বর্ণের নতুন দাম:
-
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা।
-
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা।
-
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
স্বর্ণের স্থানীয় বাজারের অস্থিরতা ও আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নজর রেখে বাজুস এই দর পুনর্নির্ধারণ করেছে।
অনলাইন ডেস্ক 
























