
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) তরুণদের মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করতে বগুড়ার মোকামতলা উপজেলার বিভিন্ন গ্রামের তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
ময়দানহাট্টা ইউনিয়নের সোবহানপুর,বম্বুপাড়া এবং স্বর্ণগ্রাম ইউনিয়নের কালাইহাট্রা ও কচুয়া গ্রামের তরুণদের মাঝে ফুটবল বিতরণ করেন মোকামতলা উপজেলা যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ।
এ সময় তিনি বলেন, তরুণদের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক থেকে দূরে রাখতে তরুণদের মাঠমুখী করতে হবে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে শৃঙ্খলা ও সম্প্রীতি গড়ে ওঠে।
ফুটবল পেয়ে স্থানীয় তরুণদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের ব্যস্ত রেখে মাদক ও অপরাধ থেকে দূরে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
শিবলী ছাদিক, মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: 

























