
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উৎসবের আমেজ বইতে শুরু করছে সারা সারাদেশে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন ও তার ব্যতিক্রম নয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শাহআলম পাঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা বাড়ছে।শাহ আলম পাঠান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান। তিনি দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বর্তমানে নাসিরনগর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। চাতলপাড় ইউনিয়নের সর্বস্তরের জনগণের সেবা করার লক্ষ্যে তিনি এই আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।চাতলপাড় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে নিজের প্রত্যাশা ও পরিকল্পনার কথা তুলে ধরছেন। এবং স্থানীয়দের সুখ-দুঃখ ও চাওয়া পাওয়ার কথা মনোযোগ সহকারে শুনছেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,চাতলপাড় ইউনিয়নের উন্নয়ন, নদী ভাঙ্গন, রাস্তাঘাটের সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নতি, শিক্ষা ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে তারা একজন জনবান্ধব জনপ্রতিনিধি প্রত্যাশা করছেন। এ ক্ষেত্রে শাহ আলম পাঠানকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন চাতলপাড় ইউনিয়নের অধিকাংশ বাসিন্দারা।শাহ আলম পাঠান বলেন,জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেন এবং জনগণের খেদমত করার সুযোগ দেন, তাহলে আমি দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে চাতলপাড় ইউনিয়নবাসীর পাশে থাকার চেষ্টা করবো, চাতলপাড় ইউনিয়নকে আমি একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এদিকে নির্বাচনকে ঘিরে চাতলপাড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে শাহআলম পাঠানের গণসংযোগ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কে কেন্দ্র করে নির্বাচনী মাঠে নতুন করে সরব আলোচনা তৈরি হয়েছে।
মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি: 

























