Dhaka ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিএনপির উপদেষ্টা ফজলুর রহমানের কড়া সমালোচনা ইউরোপকে কড়া বার্তা রেজারির: ‘যুদ্ধাপরাধের চড়া মূল্য আপনাদেরই চুকাতে হবে’ মাধবপুরে ওয়ারেন্টভুক্ত মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালক নিহত সৌদির অগ্নিকাণ্ডে নিহত আরও ৭ বাংলাদেশির মরদেহ দেশে বেসরকারি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের হাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হাল: ক্ষোভ, সংকট ও নতুন আলোচনার জন্ম বাড়ি ও ফ্ল্যাটের সম্পদের অভিযোগ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি গাজীপুর সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি সীতাকুণ্ডে সাব-রেজিস্ট্রারের বিদায়বেলায় শীর্ষ সন্ত্রাসীর ৬৫ দলিল রেজিস্ট্রি! বিআইডব্লিউটিএতে টেন্ডার বাণিজ্যের অভিযোগ: সর্বনিম্ন দরদাতা হওয়া সত্ত্বেও ৮ ই-জিপি বাতিল, পরিচালক আরিফের বিরুদ্ধে ঘুষ দাবির গুঞ্জন রাজউকের চোখ ফাঁকি দিয়ে গেন্ডারিয়ায় ১৪-১৬ তলার অবৈধ ভবন: দুই দফায় জরিমানা ও অভিযান সত্ত্বেও থামছে না কাজ!

গুলশানে এনসিসি ব্যাংক ভবনে এসআরবির অভিযান: ৬১ লাখ টাকার ব বিদেশি মদসহ গ্রেপ্তার ১

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার

রাজধানীর গুলশানে এনসিসি ব্যাংক ভবনের সপ্তম তলায় এক সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এ অভিযানে মিন্টু চন্দ্র সূত্রধর (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে গুলশান-১ সার্কেলের ৫১ নম্বর গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত এনসিসি ব্যাংক ভবনে এসআরবি-১-এর সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প)-এর একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

এসআরবি সূত্র জানায়, কিছু মাদক ব্যবসায়ী এনসিসি ব্যাংক ভবনের ওই তলায় বিক্রির উদ্দেশ্যে বিশাল মদের চালান মজুত করেছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সেখানে হানা দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মিন্টুসহ ৩-৪ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে মিন্টুকে ধরে ফেলে এসআরবি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সহযোগীদের নিয়ে মদ মজুত রাখার বিষয়টি তিনি স্বীকার করেন।

পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সপ্তম তলার দুটি কক্ষ থেকে ৭৬৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত ৬৮৭.৯৫ লিটার মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬১ লাখ টাকা। মদের পাশাপাশি ঘটনাস্থল থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার টাকা এবং লেনদেনে ব্যবহৃত একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) গুলশান সার্কেলের পরিদর্শক মো. ইমদাদুল হক ও তাঁর প্রতিনিধিদল উপস্থিত ছিল। উদ্ধার করা মালামাল ও গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিএনপির উপদেষ্টা ফজলুর রহমানের কড়া সমালোচনা