
দুর্নীতি ও অনিয়মের অভিযোগের অনুসন্ধান শুরুর পর প্রাথমিক সত্যতা পাওয়ার কথা সংবাদ সম্মেলনে প্রচারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই রিট দায়ের করেন।
সোমবার আসিফ মাহমুদের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন। রিটে অনুসন্ধান বা তদন্ত চলাকালে কোনো বিষয়ে গণমাধ্যমে মানহানিকর সংবাদ সম্মেলন থেকে বিরত থাকতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশনা দেওয়ার আরজি জানানো হয়।
রিটে বিবাদী করা হয়েছে—দুদক চেয়ারম্যান, কমিশনের উপপরিচালক (জনসংযোগ কর্মকর্তা) ও সহকারী পরিচালককে (জনসংযোগ কর্মকর্তা)।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর অভিযোগ অনুসন্ধানের শুরুতেই সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ উল্লেখ করে বক্তব্য দেওয়া এবং তা গণমাধ্যমে প্রচার করা হয়। রিট আবেদনের শুনানির পর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংশ্লিষ্ট বিষয়ে আদেশ দেন।
অনলাইন ডেস্ক 

























