Dhaka ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলন্ত শাটলে দুর্ধর্ষ ছিনতাই: আতঙ্কে শিক্ষার্থীরা, নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:২২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ভেতরে চলন্ত শাটল বাসে ছিনতাইয়ের শিকার হয়েছেন শামসুন নাহার হলের এক শিক্ষার্থী। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ২২ থেকে ৭টা ২৬ মিনিটের মধ্যে হাজী মুহম্মদ মুহসীন হল মাঠসংলগ্ন গেটের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী সানজিদা আক্তার ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। তিনি জানান, মুক্তি ও গণতান্ত্রিক তোরণ থেকে শাটলে করে ক্যাম্পাসের দিকে যাওয়ার সময় সাদা পোশাক পরিহিত এক বাইকআরোহী হঠাৎ চলন্ত শাটলের পাশে এসে তার কান থেকে টেনে স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে ভিসি চত্বরের দিকে দ্রুত পালিয়ে যায়।

হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় বড় ধরনের শারীরিক ক্ষতির হাত থেকে বেঁচে গেলেও চরম আতঙ্কের মধ্যে রয়েছেন সানজিদা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ক্যাম্পাসের ভেতরে, তাও আবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চলন্ত পরিবহনে যদি আমরা নিরাপদ না থাকি, তবে নিরাপত্তা কোথায়? সৌভাগ্যবশত কান ছিঁড়ে যায়নি, কিন্তু ঘটনার পর থেকে হলের বাইরে বের হতেই ভয় পাচ্ছি।”

ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্যাম্পাসের অভ্যন্তরে ও সন্ধ্যার পর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা কর্মীদের ভূমিকা এবং সামগ্রিক নজরদারি ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন জানান, ভুক্তভোগী শিক্ষার্থীকে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত বাইকআরোহীকে শনাক্ত করার চেষ্টা চলছে। এছাড়া ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারে উপাচার্য ইতোমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক ক্যামেরা বসানোর অনুমোদন দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

তবে বুধবার পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর