Dhaka ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন নারী ও শিশুর কল্যাণ অগ্রাধিকার পাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৮১ লিটার বিদেশি মদসহ আটক ২

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ বার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এর মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছেন। আটক করা মদের পরিমাণ ৮১ দশমিক ৫০ লিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৩০ হাজার টাকা।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের একটি দল বিমানবন্দরে বিশেষ নজরদারি শুরু করে। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের (ইকে০৫৮৪) একটি ফ্লাইটে রোমান মিখাইলভ নামে এক বিদেশি নাগরিক ঢাকায় অবতরণ করেন। তিনি গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার ব্যাগ স্ক্যানিং করা হলে সাড়ে ৭৮ লিটার বিভিন্ন ব্যান্ডের মদ পাওয়া যায়। ব্যাগেজ রুলস অনুযায়ী ওই ব্যাগে থাকা মদের মধ্য থেকে ১ লিটার শুল্কমুক্ত হিসেবে ছেড়ে দেওয়া হয় এবং বাকি সাড়ে ৭৭ লিটার আটক করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার রাতে টার্কিশ এয়ারলাইন্সের (টিকে০৭১২) ফ্লাইটে দেশে নামেন সামিউল ইসলাম নামের এক যাত্রী। তিনি গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগেজ স্ক্যান করা হলে আরও ৪ লিটার মদ উদ্ধার করা হয়।

উভয় ঘটনায় ব্যাগেজ রুলসের আওতায় ১ লিটার ছাড় দিয়ে মোট সাড়ে ৮১ লিটার অবৈধ বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা বিভাগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার