Dhaka ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

সাবেক নারী এমপির বাসায় ডিভোর্সী নারীকে ধ/র্ষ/ণ করলেন ইউপি চেয়ারম্যান দোলন

নাটোরের গুরুদাসপুরে খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম দোলনের বিরুদ্ধে থানায় ধ/র্ষ/ণ মা/মলা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ডিভোর্সী এক নারী মাম/লাটি করেন। আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত আব্দুল কুদ্দুসের মেয়ে ও সাবেক সংরক্ষিত সংসদ সদস্য কোহেলী কুদ্দুস মুক্তির বাসায় পেছন থেকে জড়িয়ে ধরে একটি কক্ষে নিয়ে তাকে ধ/র্ষ/ণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, স্বামীকে তালাক দেওয়ার পর থেকে ওই নারী তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিধবা ভাতা ও সন্তানের উপবৃত্তির টাকা একই সিমকার্ডে নিবন্ধন করা এবং আলাদা সিমে টাকা পাওয়ার বিষয়ে কথা বলতে তিনি চেয়ারম্যান দোলনের বাড়িতে যান।

সেখানে কথাবার্তার একপর্যায়ে চেয়ারম্যান তাকে জানান, আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত আব্দুল কুদ্দুসের মেয়ে ও সাবেক সংরক্ষিত সংসদ সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি তাঁদের বাড়িতে এসেছেন। চেয়ারম্যানের বাড়ির পাশেই আব্দুল কুদ্দুসের বাড়ি। তাই মুক্তির সঙ্গে দেখা করতে তার বাসায় যান তিনি। পরে চেয়ারম্যান দোলনও তার পিছু নিয়ে ওই বাড়িতে যায়।
এদিকে বাড়ির ভেতরে কাউকে দেখতে না পেয়ে ওই নারী বের হওয়ার পথে অভিযুক্ত চেয়ারম্যান তাকে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। এরপর একটি কক্ষে নিয়ে ধ/র্ষ/ণ করেন তাকে। তার ডাক-চিৎকারে চেয়ারম্যান ঘটনাস্থল থেকে চলে যান। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, এ ঘটনায় মা/মলা হয়েছে। অভিযুক্তকে গ্রে/প্তারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু