
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সাধারণ শিক্ষা ক্যাডারে ৬১১ জন নতুন কর্মকর্তা নিয়োগ প্রদান করেছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ বিজ্ঞপ্তিটি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে এই প্রার্থীদের সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হলো। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্তাবলী প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের সম্পূর্ণ তালিকা সংশ্লিষ্ট প্রজ্ঞাপন বা নির্ধারিত লিংক থেকে দেখে নেওয়া যাবে।
অনলাইন ডেস্ক 






















