Dhaka ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

‘আগামী ৬৩ বছরেও ক্ষমতায় ফিরতে পারবে না আওয়ামী লীগ’: অ্যাডভোকেট ফজলুর রহমান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:৩৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২০ বার

আওয়ামী লীগ আগামী ৬৩ বছরের মধ্যে আর ক্ষমতায় আসতে পারবে না বলে দাবি করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। সম্প্রতি ‘যুগান্তর মাল্টিমিডিয়া’কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে (সাক্ষাৎকার গ্রহণকারী: যোবায়ের আহসান জাবের) তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে দলটির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে ফজলুর রহমান বলেন, ‘১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতারা দেশেই ছিলেন, তবুও তাদের ক্ষমতায় ফিরতে ২১ বছর সময় লেগেছিল। আর এবার তাদের ফের ক্ষমতায় আসতে অন্তত ৬৩ বছর লাগবে।’

শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদ্যপ্রাক্তন সদস্যদের দেশে ফেরা এবং নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, ‘শেখ হাসিনা বিদেশে চলে গেছেন বলেই যে দেশে ফিরলেই ক্ষমতায় চলে আসবেন—বিষয়টি এমন নয়। আর তার সাবেক মন্ত্রী ও এমপিদের কি এই সাহস আছে যে দেশে ফিরে জনগণের সামনে দাঁড়াবেন? তারা শহীদ মিনারে গিয়ে দাঁড়িয়ে বলুন তো—‘আমরা আবার এসেছি, আমাদের ভোট দিন, আমরা আপনাদের জন্য কাজ করেছি’—তখন মানুষ কী প্রতিক্রিয়া দেখায়, সেটাই দেখার বিষয়।’

তবে বাংলাদেশ ও দেশের ইতিহাসে আওয়ামী লীগের নাম পুরোপুরি মুছে না যাওয়ার পেছনে এর ঐতিহাসিক গুরুত্বকে কারণ হিসেবে দেখান ফজলুর রহমান। তিনি উল্লেখ করেন, ‘মুক্তিযুদ্ধের প্রসঙ্গে কথা উঠলেই প্রসংগক্রমে আওয়ামী লীগের নাম আসে। কারণ এই দলটির প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং পরবর্তীতে দলটিকে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের মূল ইতিহাসের সঙ্গে এই দুই নেতার নাম ওতপ্রোতভাবে জড়িত থাকার কারণেই এখনো দলটির নাম মানুষের মুখে মুখে উচ্চারিত হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু