Dhaka ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩ শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর এই হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ – মাওলানা বোরহান উদ্দিন। বারেকের শত কোটি টাকার অবৈধ সম্পদ ও দূর্নীতি আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য অসতর্ক শব্দচয়ন ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টোকিওর মতো পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ঢাকা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সিডিএ চেয়ারম্যান ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ৩ দিনের আইনি নোটিশ তিস্তা মহাপরিকল্পনার ডিপিপি শীঘ্রই, দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার পরিকল্পনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী ব্যালন ডি’অর না পাওয়ার আক্ষেপ নেই, ইয়ামাল বললেন—‘একদিন আমার সময়ও আসবে’ আইনি জটিলতা ও সম্মানহানির অভিযোগে ফেসবুকে মুখ খুললেন তানজিন তিশা

রামুতে এসআরবি-১৫-এর জোড়া অভিযান: প্রায় ৬০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১২:৫৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২৫ বার

কক্সবাজারের রামুতে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৫৯ হাজার ৭৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এ সময় মাদক বহনে ব্যবহৃত দুটি সিএনজিচালিত অটোরিকশা এবং তিনটি মুঠোফোন জব্দ করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা ও বেলা পৌনে ৩টার দিকে উপজেলার ফতেখারকুল চৌমুহনী এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মো. শফি আলম (৪২) ও মো. ইউনুছ (২০)।

এসআরবি-১৫ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে ৩০ হাজার ইয়াবা, একটি অটোরিকশা ও দুটি মোবাইল ফোনসহ মো. শফি আলমকে আটক করা হয়। এর কিছু সময় পর একই স্থানে পরিচালিত দ্বিতীয় অভিযানে ২৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা, একটি অটোরিকশা ও একটি মোবাইল ফোনসহ মো. ইউনুছকে গ্রেফতার করে আভিযানিক দল।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক রামু থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এসআরবি-১৫-এর জিরো টলারেন্স নীতি ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে বলে ব্যাটালিয়ন সূত্রে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩