
দেশে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯ জন রোগী।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত একদিনে নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকার বাইরে। বিভাগভিত্তিক হিসেবে দেখা গেছে:
ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫১৪ জন
চট্টগ্রাম বিভাগ: ৩৩৪ জন
খুলনা বিভাগ: ৩৩০ জন
রাজশাহী বিভাগ: ২২৪ জন
বরিশাল বিভাগ: ২০৩ জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১৯৬ জন
ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১০৬ জন
ময়মনসিংহ বিভাগ: ৯৯ জন
রংপুর বিভাগ: ৮৩ জন
সিলেট বিভাগ: ১০ জন
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ৪ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪৫৮ জনে। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ২৬২ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু মুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮৬৫ জন। এ নিয়ে চলত বছরে চিকিৎসা শেষে ছাড়পত্র পাওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৩৪৭ জনে।
উল্লেখ্য, পূর্ববর্তী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং প্রাণহানি ঘটেছিল ৪১৩ জনের।
অনলাইন ডেস্ক 

























