Dhaka ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

শাল্লায় তরুণী অপহরণের অভিযোগে ছাত্রদল নেতা বাপনের বিরুদ্ধে মামলা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১৯ বার

সুনামগঞ্জের শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের (২৮) বিরুদ্ধে ২০ বছর বয়সী এক তরুণীকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী তরুণীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে শাল্লা থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত বাপন ওই তরুণীকে অপহরণ করে গোপন স্থানে নিয়ে গেছেন এবং বর্তমানে তরুণীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। অভিযুক্ত তোফাজ্জুল হক বাপন উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বিরন মিয়ার ছেলে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল জানান, রোববার অভিযোগটি পাওয়ার পর মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে তোফাজ্জুল হক বাপনের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না জানান, আচরণগত সমস্যার কারণে তাকে আগেই মৌখিকভাবে সংগঠন থেকে দূরে রাখা হয়েছিল। জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া জানান, প্রেমের সম্পর্কের কথা জানা গেলেও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সংগঠন থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কারের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু