Dhaka ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে যুক্ত হচ্ছে খেলাধুলার পাঠ্যবই: ক্রীড়া প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:২১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২২ বার

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে আগামী শিক্ষাবর্ষ থেকেই চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে খেলাধুলাবিষয়ক বিষয় যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (৬ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবনির্মিত ক্রিকেট একাডেমি উদ্বোধনকালে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রতিমন্ত্রী জানান, তরুণদের মাদক ও সামাজিক পথভ্রষ্টতা থেকে রক্ষা করতে খেলাধুলার প্রসারের বিকল্প নেই। এজন্য দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং শহরাঞ্চলে ওয়ার্ডভিত্তিক ফুটসাল বা ছোট মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, এখন আর শুধু অংশ নেওয়াই শেষ কথা নয়, অলিম্পিক, এশিয়ান ও কমনওয়েলথ গেমসের মতো বড় মঞ্চে সরাসরি পদক জয়ের লক্ষ্যে দীর্ঘমেয়াদি ও সারা বছরব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও জানান, নতুন অবকাঠামোর পাশাপাশি বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোকে সব ধরনের সুবিধাসম্পন্ন করতে একটি বড় প্রকল্প (ডিপিপি) বাস্তবায়নাধীন রয়েছে। এর অধীনে ড্রেসিং রুম, গ্যালারি, প্রেস বক্সের পাশাপাশি সাঁতার, ভলিবল, আর্চারি, হকি ও দাবাসহ বিভিন্ন খেলার অনুশীলনের সুবিধা বাড়ানো হবে। এছাড়া সারা দেশে দখল হয়ে থাকা রেলওয়ে মাঠসহ অন্যান্য খেলার মাঠ উদ্ধারে স্থানীয় প্রশাসনকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গলের ইউএনও মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু এবং বিসিবি পরিচালক সরফরাজ আহমদ সরফু উপস্থিত ছিলেন। একাডেমি পরিদর্শনের পাশাপাশি প্রস্তাবিত মিনি স্টেডিয়ামের স্থান সরেজমিনে খতিয়ে দেখেন প্রতিমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু