Dhaka ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব

দিবালা-মলিনাকে রোমার না: মেসির বিদায়ী ম্যাচ সরাসরি দেখা হচ্ছে না দুই আর্জেন্টাইনের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:১৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২৬ বার

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচটি মাঠে বসে উপভোগ করা হচ্ছে না আর্জেন্টিনার দুই ফুটবলার পাওলো দিবালা ও নাহুয়েল মলিনার। ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কথা বিবেচনা করে তাদের আর্জেন্টিনা ভ্রমণের অনুমতি দেননি এএস রোমার কোচ জান পিয়েরো গাসপেরিনি।

বুধবার (৭ অক্টোবর) বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে এক প্রীতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে এটিই হতে পারে মেসির শেষ ম্যাচ। যদিও দিবালা ও মলিনা বর্তমান স্কোয়াডে নেই, তবুও প্রিয় অধিনায়কের বিদায়ী মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে তারা বুয়েনস এইরেসে যেতে চেয়েছিলেন।

জাতীয় দলে দীর্ঘদিনের সহযোদ্ধা ও বন্ধু হিসেবে মেসির বিশেষ মুহূর্তে উপস্থিত থাকার প্রবল ইচ্ছা ছিল তাদের। জাতীয় দলের হয়ে দুজন মিলে খেলেছেন ১০৫টি ম্যাচ। তবে কোচের আদেশে তাদের সেই পরিকল্পনা স্থগিত করতে হয়েছে।

আন্তর্জাতিক বিরতির ঠিক পরপরই রোমার রয়েছে দুটি হাইভোল্টেজ ম্যাচ—সেরি আ-তে প্রতিপক্ষ কোমো এবং এরপর ইউরোপীয় মঞ্চে রিয়াল মাদ্রিদ। এ বিষয়ে স্কাই স্পোর্ট ইতালিয়াকে গাসপেরিনি বলেন, “গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগে খেলোয়াড়দের এত দূর বিমানভ্রমণের ধকল দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। রোমা থেকে আর্জেন্টিনার দূরত্ব অনেক বেশি, তাই দল ও খেলোয়াড়দের শারীরিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

অবশ্য বিশ্ব ফুটবলে মেসির অবদান ও বিদায় নিয়ে নিজের মুগ্ধতা লুকাতে পারেননি রোমা কোচ। তিনি যোগ করেন, “মেসির বিদায় একটি আবেগঘন অধ্যায়। ক্যারিয়ারে বহু কিংবদন্তিকে দেখেছি, তবে ফুটবলে মেসির অর্জনের উচ্চতা একেবারেই অনন্য।”

দিবালা ও মলিনা যেতে না পারলেও ইতালিয়ান লিগে খেলা আর্জেন্টিনার একাধিক তারকা এই ম্যাচে মাঠে নামছেন। জাতীয় দলের স্কোয়াডে রয়েছেন ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ, জুভেন্টাসের নিকো গনসালেস ও কোমোর নিকো পাজ। এ ছাড়া রোমা থেকেই স্কোয়াডে ডাক পেয়েছেন লিওনার্দো বালের্দি, মাতিয়াস সোলে এবং সান্তিয়াগো কাস্ত্রো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর