Dhaka ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

প্রেমের ছলে ধর্ষণ ও হত্যা: কাপ্তাইয়ের চাঞ্চল্যকর মামলায় যুবক মহিবুল্লাহর মৃত্যুদণ্ড

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:৫৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০ বার

প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ এবং পরবর্তীতে নৃশংসভাবে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়ার অপরাধে মো. মাহিবুর কামাল ওরফে মহিবুল্লাহ (২৩) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মহিবুল্লাহ নেত্রকোনা জেলার মদন থানার কাইটাইল গ্রামের মো. মনির উদ্দিনের ছেলে। তিনি কাপ্তাই নতুনবাজার এলাকার একটি ফার্নিচার দোকানে কাজ করতেন। অন্যদিকে নিহত হাছিনা বেগম সুমী (২৮) কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের মৃত আব্দুর রশিদের মেয়ে।

ঘটনার পেছনের গল্প:
আদালতের নথি ও মামলা সূত্রে জানা যায়, ফার্নিচারের দোকানে কাজ করার সুবাদে সুমীর সঙ্গে পরিচয় হয় মহিবুল্লাহর। একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। বিয়ের প্রলোভন দেখিয়ে সুমীর সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক গড়ে তোলেন মহিবুল্লাহ। কিন্তু পরবর্তীতে সুমী বিয়ের জন্য চাপ দিলে মহিবুল্লাহ বেঁকে বসেন এবং অন্য জায়গায় নিজের বিয়ে ঠিক হওয়ার কথা জানান।

যেভাবে ঘটে নির্মম হত্যাকাণ্ড:
২০২২ সালের ১১ মার্চ রাতে সুমীকে কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ডেকে নিয়ে যান মহিবুল্লাহ। সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে ইট দিয়ে সুমীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর অপরাধ ঢাকতে ও পরিচয় গোপন করতে লাভে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরদিন ১২ মার্চ স্কুলের পরিত্যক্ত একটি টয়লেট থেকে বিকৃত লাশ উদ্ধার করা হয়। নিহত সুমীর মা আমেনা বেগম লাশ শনাক্তের পর কাপ্তাই থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে নেত্রকোনা থেকে মহিবুল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

বিচার প্রক্রিয়া ও আইনজীবীদের প্রতিক্রিয়া:
মামলায় মোট ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন। রায় ঘোষণার পর আসামিকে কঠোর নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) প্রতীম রায় এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম পনির ও মোখতার আহম্মদ জানান, তারা এই রায়ে ক্ষুব্ধ এবং আসামির নির্দোষ দাবি করে নির্ধারিত সাত দিনের মধ্যে উচ্চ আদালতে (হাইকোর্ট) আপিল করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু