
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার সময় এক কথিত সাংবাদিকসহ তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। এ সময় তাদের বহন করা দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গোপালগঞ্জ সদর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলায় অভিযুক্তরা হলেন- তাজিম চৌধুরী (১৯), সোহাগ সেন (১৯), সম্পদ বিশ্বাস (২১) এবং ইউসুফ বিশ্বাস (২১)।
এরমধ্যে গ্রেপ্তার সোহাগ সেন নিজেকে দৈনিক আমাদের বাংলা ও ডেইলি প্রেসিডেন্ট টাইমসের জেলা প্রতিনিধি এবং চ্যানেল-এস টেলিভিশনের ক্যামেরাপার্সন হিসেবে নিজের পরিচয় দেয়। আর ইউসুফ বিশ্বাস পলাতক রয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সোহাগ সেন, সম্পদ বিশ্বাস ও তাজিম শরীফ নামে তিন যুবক দুটি মোটরসাইকেলে করে ক্যাম্পাসের বাইরে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে। এ সময় ওই শিক্ষার্থী ক্যাম্পাসে ঢুকলে ওই তিন যুবকও ক্যাম্পাসে ঢুকে আবারও উত্ত্যক্ত করতে থাকে। পরে অন্যান্য শিক্ষার্থীরা বিষয়টি টের পেয়ে ওই তিন যুবককে ধরে গণপিটুনি দেয়।
এ সময় তাদের কাছে থাকা দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে খবর পেয়ে পুলিশ ওই তিন যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ৪ জনকে আসামি করে একটি মামলা করেছে ওই ভুক্তভোগী নারী শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে দেওয়া লিখিত অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যাল
সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি 

























