
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আইনি বিষয়াবলি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। এ সময় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়েও উভয় পক্ষ আলোকপাত করেন।
বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, আইনি ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত যে পারস্পরিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন, সে ব্যাপারে তাকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
অনলাইন ডেস্ক 

























