Dhaka ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা

“প্রকৃতির স্নিগ্ন পরশে আমরা ব্যতিক্রম”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের চায়নাবাঁধ ক্রসবার-০৩ এ অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিশু শিল্পীদের নিয়ে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আড্ডা।

​মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেল ৪ঃ০০ ঘটিকায় আয়োজিত এই অনুষ্ঠানে গান, কবিতা,গল্প ও হাসিখুশিতে মেতে ওঠে শিশুরা। ​ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক আহসান শুভর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক তোফায়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সংস্কৃতি সংসদ (সসাস)-এর আইটি, প্রচার ও মিডিয়া সম্পাদক আহমেদ শরীফ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যতিক্রমের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম ও ফয়সাল আহমেদ।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যতিক্রমের আবৃত্তি বিভাগের পরিচালক মারুফ হাসান, মিডিয়া ও ক্বিরাত বিভাগ পরিচালক আবু তালহা, সহকারী অর্থ সম্পাদক ইয়াসির আরাফাত, সাহিত্য ও গ্রন্থাগার সম্পাদক কাউসার আহমেদ এবং খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক ফাহিম প্রমুখ।

​আয়োজকরা জানান, শিশুদের সুস্থ সংস্কৃতি চর্চার পাশাপাশি সুস্থ বিনোদনের বিকল্প নেই। শিশুদের মেধা ও মনন বিকাশে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদ নিয়মিত ইনডোর ও আউটডোর বিভিন্ন সাংস্কৃতিক ক্লাসের আয়োজন করে আসছে, যা শিশু বিকাশে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। ব্যতিক্রমী এই মনোমুগ্ধকর আয়োজনে অসংখ্য শিশু কিশোর শিল্পী স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু