
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (৯ অক্টোবর) দলটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন আরেক যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
জয়ন্ত কুমার কুন্ডু (সহ-সাংগঠনিক সম্পাদক)
অপর্ণা রায় দাস (সহ-প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সম্পাদক)
অমলেন্দু দাস অপু ও জন গোমেজ (সহ-ধর্মবিষয়ক সম্পাদকদ্বয়)
অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও রমেশ দত্ত (জাতীয় নির্বাহী কমিটির সদস্য)
পার্থ দে মন্ডল (শ্রমবিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটি)
জয়দেব রায় (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ)
মিল্টন বৈদ্য (সাবেক ছাত্রনেতা)
গণেশ চন্দ্র রায় সাহস (সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল)
অনলাইন ডেস্ক 

























