Dhaka ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সৌদি আকাশসীমায় হুতিদের হামলা প্রতিহত: রিয়াদ-মদিনাসহ বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরি: বাইন্যান্স থেকে ৬.৩ বিলিয়ন ডলার লোপাট, ৩ বিলিয়ন জব্দ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরি হত্যা মামলা দায়ের, বাবার এজহারে যা আছে ইরানে হামলার পরিণতি নিয়ে তেহরান ও বার্লিনের মধ্যে তীব্র বাকযুদ্ধ ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ শুরু: জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে—ডা. শফিকুর রহমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ইউরোপের অস্ত্র বাজারে বড় খেলোয়াড় হয়ে উঠছে ভারত জেমস ওয়েবের চোখে নতুন নক্ষত্রের জন্মরহস্য: ১ লাখ ৬১ হাজার আলোকবর্ষ দূরের ‘অশান্ত কড়াই’! এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেল ৪০,০৮৪ জন রাণীনগরে ২৫ দিনেও উদ্ধার হয়নি ছিনতাইয়ের ৩২ লাখ টাকা ঢাকার ট্রাফিকে নতুন দিগন্ত: ১ নভেম্বর থেকে ৬ রুটে নামছে ‘এক কোম্পানির’ বাস

জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খানের দাফন সম্পন্ন

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের জানাজা রোববার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে ।

এতে বিভিন্ন শ্রেণি-পেশার ২ হাজার মানুষ অংশ নেন। পরে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

মাহবুব আলী খান আজীবন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্নাল্লিাহে.. রাজিউন) ।

তিনি স্ত্রী, ১ ছেলে ও মেয়ে রেখে গেছেন। মাহাবুব আলী খানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই গোপালগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল জলিল খান।

পূর্ব পাকিস্তান ছাত্রলীগের মাধ্যমে তিনি তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন । পরবর্তীতে তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে মাহবুব আলী খান আত্মগোপনে ছিলেন। তাঁর রাজনৈতিক জীবনে বিভিন্ন দায়িত্ব পালন এবং আত্মগোপনে থাকার বিষয়টিও নিশ্চিত করেছেন তাঁর ভাই আব্দুল জলিল খান।

তাঁর মৃত্যুর খবর রোববার সকালে গোপালগঞ্জে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

সৌদি আকাশসীমায় হুতিদের হামলা প্রতিহত: রিয়াদ-মদিনাসহ বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস