
দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়ে ক্রেতাদের স্বস্তি দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাসের প্রেক্ষাপটে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
২২ ক্যারেট: ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা (ভ্যাটসহ ৩,২৬৬ টাকা হ্রাস)
২১ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা
(উল্লেখ্য, স্বর্ণের এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম।)
অলঙ্কারের ডিজাইন ও মান অনুযায়ী ক্রেতাদের মজুরি প্রযোজ্য হবে।
স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় আলাদাভাবে কোনো ভ্যাট নেওয়া যাবে না।
মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং ক্রয়ের ক্ষেত্রে ১৮ শতাংশ মূল্য বাদ দিতে হবে। তবে এ ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।
পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম বহাল থাকবে। উল্লেখ্য, এর আগে গত ৯ অক্টোবর বাজুস স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছিল।
অনলাইন ডেস্ক 
























