
ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি’র কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি কো- চেয়ারম্যান ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।
এক শোকবার্তায় তিনি বলেন, সালাউদ্দিন আহমেদ ছিলেন ঢাকা-৪ আসনের একজন স্বনামধন্য ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি অসামান্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড এবং এলাকার মানুষের জন্য কাজ করার প্রচেষ্টা তাঁকে স্মরণীয় করে রাখবে।
সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকলেও এলাকার উন্নয়ন, মানুষের কল্যাণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সালাউদ্দিন আহমেদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাঁর মৃত্যুতে ঢাকা-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
তিনি আরও বলেন, একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যু শুধু তাঁর পরিবার ও স্বজনদের জন্য নয়, তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের জন্যও বেদনাদায়ক। সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ আলামিন যেন তাঁদের পরিবারে এই শোক সইবার শক্তি দেন।
নিজস্ব প্রতিবেদক 

























