Dhaka ১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাসিরনগরে উপজেলা বিএনপির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভার কর্মসূচি ঘোষণা‎‎ গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ব্যাপক ফলনের সাফল্য পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ খুচরা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ এম এন লারমার স্মৃতিতে লোগাংয়ে ফুটবলের উৎসব রাণীনগরে প্রতিকূল আবহাওয়ায় ধান ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জ কলেজের চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ

নৌপরিবহন মন্ত্রণালয়ের আশ্বাসে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অনশন স্থগিত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৯:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২০ বার

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের চাকরির সুরক্ষার দাবিতে ঘোষিত আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রবিবার ঢাকায় সরকারের নৌপরিবহন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে পরিষদের এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার (১৯ অক্টোবর) থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল।

বৈঠকটি ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম সমন্বয়ক ইব্রাহিম হোসেন খোকন গণমাধ্যমকে জানান, সরকারের পক্ষ থেকে যেহেতু আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব মহোদয় আমাদের বিভিন্ন বিষয়ে আশ্বস্ত করেছেন, তাই শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে আমরা অনশন কর্মসূচি স্থগিতের এই সিদ্ধান্ত নিয়েছি। তবে তিনি আরও বলেন, প্রথম বৈঠকে সব সমস্যার সমাধান সম্ভব না হলেও শ্রমিকদের স্বার্থে পরবর্তীতে আরও ইতিবাচক আলোচনা হবে বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য, এর আগে গত ১২ অক্টোবর চট্টগ্রাম বন্দর ওয়ান স্টপ ভবনের সামনে প্রতীকী গণঅনশন কর্মসূচি পালন করেছিল সংগঠনটি। ওই কর্মসূচি থেকেই এনসিটি ইজারা চুক্তি বাতিল এবং চাকরি স্থায়িত্বের দাবিতে ১৯ অক্টোবর থেকে আমরণ অনশনে যাওয়ার কঠোর আল্টিমেটাম দেওয়া হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

নাসিরনগরে উপজেলা বিএনপির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভার কর্মসূচি ঘোষণা‎‎