Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশনে হরিলুট: সিন্ডিকেটের শত কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির সাম্রাজ্য উন্মোচিত উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম

সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার ১৬ বছর: চট্টগ্রামে উদযাপিত হলো ডেইলি সানের প্রতিষ্ঠাবার্ষিকী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১১:১৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৬ বার

১৬ বছরের দীর্ঘ পথচলায় বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পাঠকের মন জয় করে নেওয়া ইংরেজি দৈনিক ডেইলি সান উদ্‌যাপন করেছে তাদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার বন্দরনগরীর কাজীর দেউড়িতে পত্রিকাটির চট্টগ্রাম ব্যুরো কার্যালয়ে এক আনন্দঘন প্রীতি সম্মিলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে ডেইলি সানের সাফল্য কামনা করেন। এ সময় বক্তারা বলেন, সত্যের পক্ষে থেকে জনকল্যাণমুখী সাংবাদিকতা বজায় রাখার মাধ্যমেই পত্রিকাটি গত ১৬ বছর ধরে নিজেদের একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আগামী দিনেও দেশের স্বার্থে এবং জনগণের অধিকার রক্ষায় এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে ডেইলি সানের চট্টগ্রাম ব্যুরো প্রধান নূর উদ্দিন আলমগীর পত্রিকাটির আজকের এই অবস্থানে পৌঁছানোর পেছনে যাদের অবদান রয়েছে—সেই সকল পৃষ্ঠপোষক, পাঠক, বিজ্ঞাপনদাতা, হকার ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত