Dhaka ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ: সাফাই গাইলেন অস্ত্রকাণ্ডের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ১৬ বার

মন্ত্রিসভা থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন ডেকে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। তবে সংবাদ সম্মেলনে আলোচিত অস্ত্রকাণ্ড নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে এর পক্ষে সাফাই গেয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, কিংবা এই অভিযানের মাধ্যমে আমি কাউকে আঘাতপ্রাপ্ত করে থাকি, সেটার জন্য আমি আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি সেদিন কোনো ভুল করিনি। আমি কেবল নিজের নিরাপত্তার জন্য যতটুকু সময় প্রয়োজন, হাতে অস্ত্র রেখেছিলাম। পরবর্তীকালে সেটি আর আমার দৃশ্যমান হয়নি।”

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী জানান, তিনি নিজেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, “আমি তাঁকে বলেছি, ঢাকা-৬ আসনসহ পার্শ্ববর্তী এলাকার মাদক নির্মূল এবং জাতীয় জনজীবন ও এলাকার অন্যান্য সমস্যা নিয়ে আমি মাঠে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী সদয় সম্মত হয়ে আমাকে বলেছেন—‘ঠিক আছে যাও, এলাকা ঠিক করে এলাকায় কাজ করো।’”

আজ সোমবার দুপুর পৌনে দুইটার দিকে নেতা-কর্মীদের নিয়ে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে প্রবেশ করেন ইশরাক হোসেন। এ সময় তাঁর অনুসারীরা ‘রাজপথের ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘ইশরাক ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘মাদকের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’—ইত্যাদি স্লোগান দেন। পরবর্তীতে দুপুর দুটোর দিকে আনুষ্ঠানিকভাবে এই সংবাদ সম্মেলন শুরু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু