Dhaka ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

নাহিদ ইসলামের বক্তব্যে ইশরাক হোসেনের ক্ষোভ: “নতুন বন্দোবস্তের নামে চলছে ঘোড়ার ডিম রাজনীতি”

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১২:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২২ বার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন উল্লেখ করেন, তিনি এক সময় নাহিদ ইসলামকে নতুন রাজনীতির ধারক মনে করতেন। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ মাদকের মহামারী বা এর প্রতিকার নিয়ে কোনো কথা না বলে উল্টো তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন—যা নিয়ে প্রশ্ন তুলেছেন এই সংসদ সদস্য।

ইশরাক হোসেন ক্ষোভ প্রকাশ করে লেখেন, “আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? তারপরে আমারে ফাঁসিতে ঝুলাইতি।” তিনি আরও বলেন, জেন-জি প্রজন্ম এই দলগুলোর মাধ্যমে কাঙ্ক্ষিত কোনো ‘নতুন বন্দোবস্ত’ বা পরিবর্তন পাবে না এবং এই পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ শূন্য (জিরো)।

আইনের শাসনের প্রসঙ্গ টেনে ইশরাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, নাহিদ ইসলাম যেন কোনো ফাঁকফোকর দিয়ে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা করে দেন। তিনি নিজে গিয়ে আত্মসমর্পণ করে জেলে যেতে প্রস্তুত আছেন।

পোস্টের শেষে ইশরাক হোসেন মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ার করে জানান, প্রচলিত উপায়ে প্রতিকার না পেলে ভিন্ন স্টাইলে অর্থাৎ “যেমন কুকুর তেমন মুগুর” নীতিতে এর মোকাবিলা করা হবে। বড় ডিলার ও বিক্রেতাদের দ্রুত পরিণতি ভোগ করার জন্যও প্রস্তুত থাকতে বলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু