Dhaka ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াতকে ‘শকুনের মতো ছিঁড়ে খাবে’ আওয়ামী লীগ: রাশেদ খান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৩:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২২ বার

রাজপথের রাজনীতিতে অনভ্যস্ততার কারণে জামায়াত নেতারা সংসদে ও রাজপথে বক্তব্য দিতে গিয়ে খেই হারিয়ে ফেলছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে সরকার ও বিরোধী দলের মধ্যে যে ধরনের রাজনৈতিক সমন্বয় থাকা প্রয়োজন ছিল, জামায়াত তা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। আওয়ামী লীগ আমলের বিরোধীদলীয় নেতাদের ভাষা অনুসরণ করে বর্তমান নির্বাচিত সরকারের বিরুদ্ধেও একই রকম আক্রমণাত্মক বক্তব্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের প্রমাণ করতে গিয়ে জামায়াত নেতারা প্রায়ই ‘পালিয়ে যাবে’, ‘লুঙ্গি থাকবে না’, ‘হেলিকপ্টার রেডি রাখুন’ কিংবা ‘আরেকটি গণ-অভ্যুত্থান হবে’—এ ধরনের কথা বলে জনমনে হাসিঠাট্টার পাত্রে পরিণত হচ্ছেন। বিশেষ করে, দলটির আমিরের বক্তব্য নিয়ে সাধারণ মানুষের মাঝে নানা আলোচনা-সমালোচনা চলছে বলেও তিনি মন্তব্য করেন।

পোস্টের শেষাংশে জামায়াত নেতাদের সতর্ক করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ দলটির নেতাদের ‘শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু