Dhaka ০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ সখীপুরে কৃষিজমির মাটি খুঁড়ে মিলল ১৯৭১ সালের পূর্ব পাকিস্তান পুলিশের অস্ত্রভাণ্ডার! জুলাই অভ্যুত্থান পেরোলেও বদলায়নি চিত্র: বিতর্কিত ও সুবিধাভোগী কর্মকর্তারাই এখন সচিব! বরগুনার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির পাহাড়সম অভিযোগ ৫. অবৈধ সম্পদ অর্জন: সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন দম্পতির ব্যাংক হিসাব জব্দ দুদকের আবেদন: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ বহাল: হাইকোর্টে খারিজ রিট

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য করায় যুবক আটক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১২:৪২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২১ বার

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও হুমকির ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামের এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত আবু বকর সিদ্দিককে প্রাথমিক আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সূত্রপাত হয় গত মঙ্গলবার, যখন একটি বিশেষ বিমানে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে তিনি রুয়েটের একটি বাসে করে রাজশাহী নগরীতে প্রবেশ করেন। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত শুভেচ্ছার জবাবে চলন্ত বাস থেকেই হাত নেড়ে কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।

পরবর্তীতে ‘দ্য বিউটি অব রাজশাহী’ (The Beauty of Rajshahi) নামক একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সেই বাসের ছবিসহ একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টের কমেন্ট বক্সে ‘আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, “ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।” মন্তব্যের এই ভাষা এবং এর পেছনের প্রেক্ষাপট নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যটি ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দ্রুত প্রযুক্তির সহায়তায় ওই যুবককে শনাক্ত করে আটক করা হয়।

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বলেন, “ফেসবুকে এ ধরনের মন্তব্য দেখে আমরাও অত্যন্ত উদ্বিগ্ন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। এই মন্তব্যটি সরাসরি কোনো হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা গভীরভাবে তদন্ত করা প্রয়োজন।”

অন্যদিকে, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও অপরাধমূলক মন্তব্য অত্যন্ত উদ্বেগের বিষয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ