Dhaka ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

জামালগঞ্জ এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ও রহস্য: চিকিৎসা শেষে চট্টগ্রাম গেলেন আরিফুর রহমান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৩ বার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তর ফেসবুক আইডিতে দেওয়া দুটি চাঞ্চল্যকর পোস্ট এবং তার হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তৈরি হওয়া গুঞ্জনের অবসান ঘটতে শুরু করেছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বর্তমানে অনেকটাই সুস্থ আছেন এবং নিজ বাড়ি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এসিল্যান্ড আরিফুর রহমানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুটি পোস্ট দেওয়া হয়। প্রথম পোস্টে লেখা হয়— ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং দ্বিতীয় পোস্টে উল্লেখ করা হয়— ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’।

মুহূর্তের মধ্যে এই পোস্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়। এর পরপরই জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক তার ফেসবুক পেজে আইডি হ্যাক হওয়ার দাবি করে একটি পোস্ট দেন। তবে অল্প সময়ের মধ্যেই এসিল্যান্ডের অ্যাকাউন্ট থেকে পোস্টগুলো মুছে ফেলা হয় এবং জানা যায় যে তার স্ত্রী পোস্টগুলো ডিলিট করেছিলেন।

ঘটনার পর ইউএনও এবং এসিল্যান্ডের মধ্যে দ্বন্দ্ব বা বিরোধের গুঞ্জন ছড়িয়ে পড়লেও জেলা প্রশাসন এর কোনো ভিত্তি পায়নি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান জানান, পুরো বিষয়টি পর্যালোচনা করে দেখা গেছে যে ইউএনওর সঙ্গে আরিফুর রহমানের সম্পর্কের অবনতি হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, ফেসবুক পোস্ট দেওয়ার মাত্র ছয় মিনিট আগেও এসিল্যান্ড সপরিবারে ইউএনওর বাসায় একটি জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরিফুর রহমানের স্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি কিছুদিন ধরে মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। বিশেষ করে, ঘটনার তিন দিন আগে জামালগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর পর তার মরদেহ দেখে তিনি মানসিকভাবে আরও বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।

ঘটনা প্রসঙ্গে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক জানান, প্রথমে তিনি মোবাইল হ্যাক হওয়ার খবর পেলেও পরে এসিল্যান্ডের স্ত্রীর মাধ্যমে জানতে পারেন যে পোস্টগুলো তিনিই করেছিলেন এবং পরবর্তীতে তার স্ত্রী সেগুলো ডিলিট করে দেন। এসিল্যান্ড সম্পূর্ণ সুস্থ হয়ে কর্মস্থলে ফিরে এলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, প্রায় দুই মাস আগে জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেওয়া মো. আরিফুর রহমান শান্ত বর্তমানে চট্টগ্রামে পরিবারের সঙ্গে কিছুদিন বিশ্রাম নিয়ে পুনরায় কর্মস্থলে ফিরবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু